দশ নং প্রশ্নের উত্তরঃ
(ক) হাজী শরীয়তুল্লাহ এর মাধ্যমে।
(খ)সৈয়দ আমির আলী (জন্ম: ৬ই এপ্রিল, ১৮৪৯-মৃত্যু: ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হল দ্যা স্প্রিট অফ ইসলাম। এই বইটিই পরবর্তীকালে ব্রিটিশ রাজের সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল। সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন।
এগার নং প্রশ্নের উত্তরঃ
(ক)যুক্তফ্রন্ট ১৯৫৩ সালের নভেম্বরের ১৪ তারিখ গঠন করার সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ (মাওলানা ভাসানী) ১৯৫৩ সালের ৪ ডিসেম্বরে কৃষক শ্রমিক পার্টি (শেরে বাংলা একে ফজলুল হক) পাকিস্তান গণতন্ত্র দল ও পাকিস্তান খিলাফত একসাথে মিলে যুক্তফ্রন্ট গঠন করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন