মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

অবহেলা


অবহেলা

অবহেলা কি জানেন?
যখন আপনি ঘন্টার পর ঘন্টা প্রিয় মানুষটির
১টা মেসেজের জন্য অপেক্ষা করবেন,অথচ
সে মানুষটি আপনাকে মেসেজ তো দূরের
কথা ব্যস্ততা দেখিয়ে বার বার ইগনোর
করে সেটাই হলো অবহেলা...!!

অবহেলা কি জানেন?
যখন প্রিয় মানুষটি আপনার মুখের উপর বলে
দেয়,
তোমার সাথে কথা বলতে আমি খুব
বিরক্তবোধ করি,
আর আপনি তা শুনার পরও তার সাথে
হাসিমুখে কথা বলেন,এবং তার প্রতি
আপনার ভালোবাসা একি জায়গায় ধরে
রাখেন,বিনিময়ে সে মানুষটি আপনাকে
দিনের পর দিন ঠকিয়ে আনন্দ পায় সেটাই
হলো অবহেলা...!!

অবহেলা কি জানেন?
যখন আপনি প্রতি রাতে প্রিয় মানুষটির
কথা ভেবে চোখের জলে বালিশ ভেজান
আর সে মানুষটি আপনার কষ্টের কথা যেনেও
না জানার অভিনয় করে আপনাকে আরো
দূরে ঠেলে দিয়ে আপনার কষ্ট দ্বিগুণ
বাড়িয়ে দেয় সেটাই হলো অবহেলা...!!

অবহেলা কি জানেন?
যখন আপনি প্রিয় মানুষটির সুখের কথা
ভেবে,নিজের সুখকে বিসর্জন দিতে ১
মিনিটও ভাবেন না,,অপরদিকে সে মানুষটি
আপনাকে কষ্ট দেওয়ার আগে বিন্দুমাত্র
চিন্তা করে না সেটাই হলো অবহেলা.!!
আর এভাবে অবহেলার স্বীকার হতে হতে
আপনার নিষ্পাপ মনটা একদিন পাথরে
পরিণত হয়ে যায়,,
হারিয়ে যায় জীবন থেকে ভালোবাসা
নামক শব্দটি, মুছে যায় অসংখ্য বিষাদময়
স্মৃতি!
তবুও মনের গহীন থেকে হয়তো
 একটি আওয়াজ বেরিয়ে আসে আর তা হল 
((ভালো থাকুক আপনাকে ভালো না থাকতে দেওয়া মানুষগুলো।))

মোঃ জুবায়ের আহাম্মদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন